ঢাকাWednesday , 4 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পরেও প্রশাসন নিরব’ নাগেশ্বরীতে অবাধে ১০টি স্পটে মাটি-বালু উত্তোলনের মহোৎসব

Mahamudul Hasan Babu
March 4, 2026 9:12 am
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীতে অবাধে ১০টি স্পটে ভেকি ও ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করে চলছে নিক্রির মহোৎসব। ফলে পরিবেশ ও দুই ফসলি জমি ক্ষতিগ্রস্ত এবং অবৈধ ট্রাক্টরের মাটি মিয়ে চলাচলে পৌরসভা ও এলজিইডির পাকা রাস্তার ব্যাপক ক্ষতি। শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তাগুলো। মঙ্গলবার (৩মার্চ) দৈনিক রিপোর্টসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
সংবাদ প্রকাশের পরেও নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরব। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগেশ্বরী পৌর ৬নং ওয়ার্ডের বদিজামাপুর (পঞ্চাতটারী) এলাকার সাবেক কমিশনার জিয়াউর রহমান জিয়ার ৪/৫বিঘা পুকুর সংস্কারের নামে বাঁশেরতলের ইটভাটায় চলছে মাটি বিক্রি। মাটি খেকো দুলু বলেন, এই পুকুর সংস্কার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী বরাবর একটি আবেদন করেছি মাত্র। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে ক্ষমতা দাবড় দেখিয়ে মাটি থেকো দুলু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করাসহ ক্ষমতার দাপটে গত ১০দিন থেকে ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কেটে ১৫/২০টি ট্রাক্টর যোগে বাঁশেরতলের ইটভাটায় অবাধে মাটি বিক্রি করছেন। ফলে নাগেশ্বরী বলদিটারী মোড় থেকে বদিজামাপুর এলজিইডি’র পাকা রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এরই পার্শ্ববর্তী পৌরসভার ৬নং ওয়ার্ডের বদিজামাপুর সাবেক কমিশনার শহিদুল ইসলামের বাড়ি সংলগ্ন মৃত আবুল হোসেনের পুত্র আমিনুল ইসলামের পুকুর থেকে দীর্ঘ ৬মাস ধরে ড্রেজার মালিক সুমন আলী অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিটলি বালু ৮শত থেকে ৯শত টাকা বিক্রি করে ফায়দা লুটে নিচ্ছেন। ফলে পৌরসভার পাকা রাস্তাগুলো নষ্ট হচ্ছে। ঝুঁকিতে পড়েছে পুকুর পাড়ের ফসলি জমি। শুধু তাই নয় মাটি খেকো সুমন নেওয়াশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফকিরেরহাট বাজার থেকে দক্ষিনে ১শত মিটার ব্যাপারিটারী গ্রামের মফিজুল হকের পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন।
অপরদিকে নেওয়াশী ইউনিয়নের গোব্ধধনেরকুটি (গোপীনাতের খেওয়া) কাশীরডারা মনছুর হোসেন মেম্বারের বাড়ী সংলগ্ন আমেরিকান প্রবাসী জহুরুল উকিলের বাড়ির পুকুরে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘ ১মাস থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছেন ড্রেজার মালিক নুর হোসেন ও আলম। শতাধিক ট্রলিতে প্রতিদিন বালু বহন করা হচ্ছে এলজিইডির পাকা সড়কে। শুধু তাই নয় নেওয়াশী ইউনিয়নের (গোব্ধধনেরকুটি) গোপীনাতের খেওয়া নদী থেকে গত এক সপ্তাহ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন ড্রেজার সাইফুর রহমান।
অপরদিকে নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশরাফুল হক এবং আব্দুর রহিম তাদের নিজেই তার ৭/৮বিঘা পুকুর সংস্কার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী বরাবর একটি আবেদন করে লিখিত অনুমতি না নিয়েই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করাসহ ক্ষমতার দাপটে আজ আপাতত লোক দেখানো পুকুরের গড় নির্মাণ করছেন।

নাগেশ্বরী উপজেলার মাইদুল ইসলাম, জসীম উদ্দীন, মোজাফফর হোসেন, সাইদুল হক, আজগর আলীসহ অনেকে বলেন, কয়েকটি মাটি খেকো চক্র অবৈধভাবে অবাধে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছেন পার্শ্ববতী ইটভাটায়। ফলে নষ্ট হচ্ছে দুই ফসলি জমি এবং এলজিইডির পাকা সড়ক। শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে অযোগ্য হয়ে পড়ছে রাস্তাগুলো। উপরোক্ত বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস এবং এসিল্যান্ডকে অভিযোগ করেও কোন ফলাফল পাওয়া যায়নি।

মাটি খেকো দুলু জানান, নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি আবেদন করে জিয়া কমিশনারের পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে পুকুর সংস্কার করছি। কিছু মাটি বাঁশেরতলের ইটভাটায় বিক্রি করছি। পুকুর সংস্কার করতে কোন সমস্যা নেই।

নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে এলাকাবাসী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।