ঢাকাWednesday , 4 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Mahamudul Hasan Babu
March 4, 2026 11:42 am
Link Copied!

আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ (রংপুর) aরংপুরের তারাগঞ্জ বাজারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে নয় জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, কাঁচাবাজার এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান স্থাপন করা হয়েছে, যার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বাজারে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছিল।

এ অপরাধে মোট ৯জন  ব্যবসায়ীকে ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।