ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Mahamudul Hasan Babu
March 5, 2026 1:34 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটে বসতঘর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নগদ ৬৪ হাজার ২শ টাকা এবং দুটি মোবাইল সেট জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক মুনির হোসেন খোকন ও তার স্ত্রী রেশমা আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় বাগেরহাট সদর থানার পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন।