মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির ৬ ড্রাম জেলি ধ্বংস করা হয়েছে ও ভ্রাম্যমাণ আদালতে বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। গত বুধবার রাতে (০৪ মার্চ) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও থানা পুলিশ সম্মিলিত অভিযান পরিচালনা করে মোছাঃ খুশি খাতুন (৪০),স্বামী- নুর ইসলাম,সাং-ভবানীপুর,থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা এর বাড়ির ভেজাল দুধ তৈরীর কারখানা হতে মোট ০৬ ড্রাম ভেজাল দুধ তৈরীর জেলী, ০৫ ড্রাম সয়াবিন তেল জব্দ পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে ২০,০০০ টাকা জরিমানার আদেশ দেন।
পাশাপাশি ভেজাল দুধ তৈরীর জন্য ব্যবহৃত ০৬ ড্রাম জেলী ম্যাজিস্ট্রেট এর আদেশে ধ্বংস করে ০৫ ড্রাম সোয়াবিন তেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
