মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি: মাগুরা মেডিকেল কলেজের আয়োজনে বুধবার বিকালে মাগুরা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিকেল কলেজের করিডোরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার কামরুল হাসানের সভাপতি প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির,মাগুরা বিএমএ-র সভাপতি ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা সদর হাসপাতালে সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল্লাহিল কাফি, মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের জন্য আমরা কাজ করছি।জায়গা নির্ধারণ হলেই মাগুরা মেডিকেল কলেজের নতুন ভবনের কাজ শুরু হবে। এজন্য আমি মাগুরা বাসী সহযোগিতা কামনা করছি । অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষার্থী, মেডিকেল কলেজের ডাক্তারসহ সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেওয়া পরিচালনা করেন মাগুরা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল্লাহ।
