ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মন্ডলপাড়া এতিমখানায় ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল 

Mahamudul Hasan Babu
March 5, 2026 4:58 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।পবিত্র রমজান মাসে সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে মন্ডলপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের  আয়োজন করেছে। বৃহস্পতিবার(৫মার্চ) সন্ধ্যায় মাদ্রাসা মাঠে  এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার এতিম ও হাফেজ ছাত্র ও গ্রামের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে দেশ, জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটোয়ারিটারী জামে  মসজিদের খতিব মাজেদুল ইসলাম সবুজ মোনাজাতে মানবতার সেবায় নিয়োজিত মাদ্রাসার অগ্রগতি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন ব্যাপারী, হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাকিম খান, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্পাদক মোঃ আলতাফ হোসেন রিপন, মাদ্রাসার সভাপতি মোঃ রেজাউল করিম সাংবাদিক,  বিএনপির ২ং ওয়ার্ড সভাপতি মোকছেদ আলী, রিপন মিয়া, মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ইউসুফ খান, সহকারী শিক্ষকগণ ও ছাত্রসহ পাচশতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন,।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।