ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সময়মতো শেষ না হওয়ায় ফসল ডুবার আশঙ্কায় কৃষক

Mahamudul Hasan Babu
March 5, 2026 5:01 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে এখনো একাধিক বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে।
স্থানীয় সূত্রে যায়, মধ্যনগরের অনেক বাঁধে এখনও শুধু মাটি ফেলে রাখা হয়েছে, সেই সাথে কোথাও মাটির কাজ চলমান এমনকি অধিকাংশ বাঁধে দুরমুজ বা দুর্বা ঘাস লাগানোর কাজ সম্পুর্ণ হয়নি, কৃষকদের দাবি, নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ প্রকল্পে কাজের অগ্রগতি গড়ে ৭০ শতাংশের বেশি নয়। ফলে আগাম বৃষ্টিপাতের আশঙ্কায় হাওরের বোরো ফসল ঝুঁকিতে রয়েছে ।
পাউবো সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মধ্যনগর উপজেলায় ৫৮ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ মেরামত ও নির্মাণের জন্য ৪১টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ প্রকল্পেই এখনো মাটির কাজ সম্পন্ন হয়নি। অনেক স্থানে বাঁধে অপরিকল্পিত ভাবে মাটি ফেলা হয়েছে। কোথাও কোথাও বাঁধের উচ্চতা ও প্রস্থ নকশা অনুযায়ী হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকটি প্রকল্পে কাজ প্রায় বন্ধ থাকার চিত্রও দেখা গেছে।
কৃষকেরা বলছেন, পাউবোর কাগজে অগ্রগতি প্রতিবেদন ও মাঠের কাজের বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সময়মতো কাজ শেষ না হলে আগাম বন্যা বা ভারী বৃষ্টিতে হাওরের পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
হাওর ও নদী রক্ষা আন্দোলন মধ্যনগর উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিল্লোল বলেন, যেখানে প্রকল্পের প্রয়োজন নেই, সেখানেও প্রকল্প নেওয়া হয়েছে। আবার অনেক প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। কাজের মান ও অগ্রগতি দুই ক্ষেত্রেই অবহেলা ও গাফিলতির চিত্র স্পষ্ট।
মধ্যনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুল কাইয়ুম মজনু বলেন, সরকারি টাকার কিস্তি সময় মতো না পাওয়ায় পিআইসিরা টিক মতো কাজ করতে পারছে না। এই পর্যন্ত তিনটি কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও, একটি কিস্তি পেয়েছে পিআইসিরা। সঠিক সময়ে টাকা পেলে সময় মতো কাজ শেষ হতো। এখন আগাম বন্যায় ফসল হানির ঘটনা ঘটলে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।
মধ্যনগর উপজেলা পানি উন্নয়ন বোডের সহকারী প্রকৌশলী নূরে আলম বলেন, সংসদ নির্বাচনের জন্য এক সাপ্তাহ কাজ বন্ধ ছিল। একটা কিস্তি টাকা দেওয়া হয়েছে পিআইসিদেরকে, সময় মতো টাকা ছাড় না দেওয়ায় ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হয়নি। আজকে পর্যন্ত ৮৫% কাজ শেষ হয়েছে। পিআইসিদের টাকা দিয়ে দিলে এক সাপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, আমাদের এখানে পানি দেড়িতে নামায় সার্বিয়ার করতে দেরি হয়েছে। সংসদ নির্বাচনের জন্য এক সাপ্তাহ কাজ বন্ধ ছিল। সময় মতো টাকা পিআইসিদের দিতে পারিনি সেই জন্য একটু সমস্যা হয়েছে। আশাকরি আগামী ১৫ দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।