ঢাকাFriday , 6 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের মাসিক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 6, 2026 8:25 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সম্প্রতি ভাঙ্গুড়া হেলথ কেয়ার সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার।
সভায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের সঠিক চিকিৎসা প্রদান, ক্লিনিক পরিচালনার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মানুষের আস্থা ধরে রাখতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।