ঢাকাFriday , 6 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

Mahamudul Hasan Babu
March 6, 2026 8:26 am
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবীতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে।

(৫ মার্চ বৃহস্পতিবার) সারে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান।
এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ।

মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো মাহফুজুল হকের কাছে লিখিত স্মারকলিপি দেন।