ঢাকাSaturday , 7 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে জ্বালানির কৃত্রিম সংকট,চরম ভোগান্তির সাধারণ মানুষ 

Mahamudul Hasan Babu
March 7, 2026 10:36 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার পরও স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে খুচরা দোকানও বন্ধ রেখে সরবরাহে বাধা দিচ্ছেন। এর সুযোগে জ্বালানির দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারছেন না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার আমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, শুক্রবার দুপুর পর্যন্ত তাদের কাছে যে পরিমাণ জ্বালানি মজুত ছিল,তা সরকারের নির্ধারিত দামে ডিজেল,অকটেন ও পেট্রোল বিক্রি করা হয়েছে। বর্তমানে সরকারি দুই দিনের ছুটির কারণে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। আগামী রবিবার জ্বালানি পাওয়া গেলে পুনরায় সরবরাহ কার্যক্রম শুরু করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,মুন্নি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কালাম অবৈধভাবে জ্বালানি বিক্রি করে প্রতি লিটারে অতিরিক্ত অর্থ আদায় করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ অবস্থায় দ্রুত বাজার মনিটরিং জোরদার করে কৃত্রিম সংকট দূর করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।