এস এ ডিউক ভূইয়া তিতাস, কুমিল্লা প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন সরকারের জিয়ারকান্দিস্থ নিজ বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন ভান্ডারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম (বিএসসি), মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন ভেন্ডার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
