মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা :বাগেরহাটের শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত হওয়া ঈগলটি সাতদিন চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা এলাকার নিকটবর্তী বনাঞ্চলে পাখিটিকে অবমুক্ত করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন WildTeam-এর উদ্ধারকারী দল এবং স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের উপস্থিতিতে ঈগলটিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রায়েন্দা গ্রামের জাকির মিরের মাছের ঘেরে পাতা জালে আটকা পড়ে আহত হয় পাখিটি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে WildTeam-কে খবর দিলে টিম লিডার আলম হাওলাদার-এর নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ঈগলটিকে উদ্ধার করে।
উদ্ধারের সময় পাখিটির বাম পায়ে আঘাত ও ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে গত সাতদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
টিম লিডার আলম হাওলাদার জানান, “ঈগলটি এখন সম্পূর্ণ সুস্থ। তাই বনাঞ্চলের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে। আশা করছি এটি আবার স্বাভাবিকভাবে বনে বসবাস করতে পারবে
