ঢাকাSunday , 8 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বদর দিবসে খেলাফত মজলিসের উদ্যোগে যাকাতের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 8, 2026 11:43 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি: মাগুরায় বদর দিবসে খেলাফত মজলিসের উদ্যোগে ৭ মার্চ শনিবার মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে “গাযওয়ায়ে বদর ও যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা খেলাফত মজলিসের সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামের সভাপতিত্বে সভায় মাগুরা জেলার বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, প্রধান শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধজীবীগণ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে অধ্যাপক আব্দুল ওহাব, জামায়াতে ইসলামীর পক্ষে হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রটারি হাফেজ মনিরুজ্জামান সহ অন্যান্য রাজনৈতিকদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় যাকাতের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য মাগুরা জেলা মডেল মসজিদের ইমাম মুফতি কলিম উদ্দিন। গাযওয়ায়ে বদরের উপর প্রানবন্ত আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক ডাক্তার মাওলানা মো: শামসুজ্জামান। জেলা খেলাফত মজলিসের সভাপতি ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম, দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা পেশ করেন। তিনি বলেন পুঁজিবাদী গণতন্ত্রে সম্পদের একচ্ছত্র মালিকানা মানুষের, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিকানা মহান আল্লাহর। বান্দা হলো সেই সম্পদের আমানতদার। তাই মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে আয় করা ও নির্ধারিত খাতে ব্যয় করা বান্দার জন্যে আবশ্যক। তিনি কুরআনের আয়ত উল্লেখ করে বলেন যারা যাকাত প্রদান করেনা মহান আল্লাহ তাদেরকে মুশরিক হিসেবে আখ্যায়িত করেছেন। আর মুশরিক হলো চিরজাহান্নামী। পরিশেষে তিনি দেশ ও জনগণের সুস্থ্যতা ও সমৃদ্ধি কামনা করেন এবং খেলাফত মজলিস আগামী দিনে দেশ ও জাতি গঠনে আরো ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে আলোচনা শেষ করেন। অনুষ্ঠান শেষে মেহমানদের সম্মানর্থে তাদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।