ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসের রতনপুরে বাড়ির সামনে মাদক ও জুয়ার আস্তানার অভিযোগ

Mahamudul Hasan Babu
March 9, 2026 10:18 am
Link Copied!

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর চকে একটি বাড়ির সামনে মাদক ও জুয়ার আস্তানা বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে প্রকাশ্যে এসব অপকর্ম চললেও জড়িতদের প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর চকের একটি বাড়ির সামনে নিয়মিতভাবে জুয়ার বোর্ড বসানো হয় এবং সেখানে মাদক সেবন ও কেনাবেচাও হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি জুয়ার বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে রতনপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল সরকার (৫৫) নামে এক ব্যক্তির সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করলে দুলাল সরকারের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য সংগ্রহে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
এছাড়া দুলাল সরকারের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে পাড় বেঁধে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি নলকূপ ও গভীর নলকূপের কুয়ার ওপরও ভবন নির্মাণ করা হয়েছে।
এদিকে স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত নির্বাচনে তিনি তালা মার্কার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ও জুয়ার আস্তানা বন্ধসহ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।