ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 9, 2026 11:28 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর সংবাদদাতা : গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ’ এবারের এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপজেলা পর্যায়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিকসুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই নাহিয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রহমান , গাংনী পৌর সভার উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান,গাংনী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন ,গাংনীর সিনিয়র সাংবাদিক (ইত্তেফাক প্রতিনিধি) আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তাও কার্যালয় এবং গাংনী পৌর সভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপল্েক্ষ নানা কর্মসূচি পালন করা হয়। গাংনী পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন সংক্ষিপ্ত আলোচনা করেন। এবারের র‌্যালিতে গাংনীর মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থী ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
দিবসের আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা তথ্য আপা রিফাত জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মা ও সাধনা দুস্থ নারী কল্যাণ সমিতির সভানেত্রী নুরুননাহার আখতার প্রমুখ।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নারীনেত্রীবৃন্দ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী , সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।