ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে লড়তে চান সাবেক ছাত্রদল নেতা আবু সায়েম

Mahamudul Hasan Babu
March 9, 2026 11:41 am
Link Copied!

মো.মেহেদী হাসান  ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম।
রবিবার (৮ মার্চ) সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনে অংশগ্রহণের এই দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আবু সায়েম তৃণমূল থেকে উঠে আসা একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। ২০০২ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে দীর্ঘ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের দুর্দিনে রাজপথের সক্রিয় আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকারও হয়েছেন ও কারাবরণ করেন তিনি। পেশাগত জীবনে একজন দলীল লেখক হওয়া সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার অবিচল নিষ্ঠা তাকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় করে তুলেছে। এদিকে আবু সায়েম নির্বাচনে অংশ নেওয়ার খবরে ইতোমধ্যে ভাঙ্গুড়া পৌরসভার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতার আগমনে এলাকায় ইতিবাচক পরিবর্তনের আশা করা যাচ্ছে।
জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করার বিষয়ে ছাত্রদল নেতা আবু সায়েম বলেন, ‘সঠিক পরিকল্পনার মাধ্যমে ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সেবক হিসেবে আমি আজীবন ভাঙ্গুড়া পৌরবাসীর পাশে থাকতে চাই।’ তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীর দোয়া ও সার্বিক সমর্থন কামনা করেছেন।