ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল

Mahamudul Hasan Babu
March 9, 2026 3:44 pm
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের নায়োরী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পিরোজপুর জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহমদ।