মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :পবিত্র রমাদান উপলক্ষে মাচারং গ্রামে ৪নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত সকলের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব জাহান্দার আলী জাহান মিয়া,মাননীয় সংসদ সদস্য, মাদারীপুর -২
সোমবার,১৯ রমজান (০৯ মার্চ) এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান তিনি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জনাব জাহান্দার আলী মিয়া বলেন, ঈদ মানে আনন্দ উৎসব এই আনন্দ ভাগাভাগি করার জন্য সবাইকে এমন উদ্যোগ নিতে হবে।শুধু একজন দিবে আমরা সবাই দেখবো এমন যেনো না হয়। সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে অসহায়ের মানুষদের পাশে। কেউ ঈদ করতে পারবে কেউ ঈদ করতে পারবেনা এমন যেনো না হয়। ঈদ আনন্দ আমরা ভাগাভাগি করতে চাই। তাহলে কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে যাকাতের টাকা দিতে হবে। আমরা যদি ২ জন লোককে যাকাত দিয়ে স্বাবলম্বী করতে পারি তাহলে সমাজের অনেক উপকার হবে। তিনি আরও বলেন, আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চাই।
উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওহাব মিয়া এবং সদস্য সচিব, জাহিদুর রহমান লেবু কাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন মেজবাউল হক বাবু হাওলাদার, তৈয়ব ফকির,মোশাররফ ফকির,জীবন বোস,খায়ের হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে প্রধান অতিথি মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
