ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীর বেরুবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যানের দাপটে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য বঞ্চিত

Mahamudul Hasan Babu
March 9, 2026 5:28 pm
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং ৬জন ইউপি সদস্যদের ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের কাজে একাই প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন ও লিখিত অভিযোগে জানা যায়, কুড়িগ্রামের উপজেলার ৪নং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোলায়মান আলী কে গত এক বছর আগে অজ্ঞাত মামলায় গ্রেফতারের পর বেরুবাড়ি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে অদ্যবধি ইউনিয়ন পরিষদ পরিচালনায় ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পে নানা অনিয়ম ও স্বোচ্ছাচারীতার মাধ্যমে দুর্নীতি করে আসছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ বন্টন মিটিংয়ে ৭জন ইউপি সদস্য ২নং ওয়ার্ডের মাহমুদুল হাসান স্বপন, ৩নং ওয়ার্ডের সৈয়দ আলী, ৫নং ওয়ার্ডের আব্দুল মোতালেব, ৮নং ওয়ার্ডের মীর মোস্তফা এবং সংরক্ষিত ইউপি সদস্যা ৪,৫,৬নং ওয়ার্ডের আনোয়ারা বেগম ও ৭,৮, ৯নং ওয়ার্ডের শাহিনা বেগম কে বঞ্চিত করে প্যানেল চেয়ারম্যান তার মনোনীত ৫জন ইউপি সদস্যদের নিয়ে অতি-গোপনে রিজিলেশন করে চালের ডিও এবং সিলিপ বিতরণের পায়তারা করে আসছেন। উক্ত বিষয়ে বঞ্চিত ৭জন ইউপি সদস্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও বিচার থেকে বঞ্চিত। অভিযোগ রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মায়েরকৃত রিট পিটিশন নং ১৯১৪৪/২৫ এর ১৮/১২/২৫ইং তারিখে রায়ের প্রেক্ষিতে নির্বাচিত চেয়ারম্যান সোলায়মান আলী কে এক মাসের মধ্যে তার দায়িত্ব প্রদানের জন্য নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে নির্দেশ প্রদান করা হয়। মহামান্য আদালতের রায়ের প্রেক্ষিতে ইউএনও নাগেশ্বরী গত ২৪ফেব্রুয়ারি ২৬খ্রি. কুড়িগ্রাম জেলা প্রশাসন বরাবর হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য প্রতিবেদন দাখিল করেন। অপরদিকে দীর্ঘ দুই মাস ১৫দিন অতিবাহিত হলেও মহামান্য হাইকোর্টের রায় অদ্যবধি বাস্তবায়িত হয়নি।

বেরুবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য মাহমুদুল হাসান স্বপন, সৈয়দ আলী, আব্দুল মোতালেব, মীর মোস্তফা এবং সংরক্ষিত ইউপি সদস্যা আনোয়ারা বেগম ও শাহিনা বেগম অভিযোগ করে বলেন, বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও দলীয় দাপটে আশরাফুল হক দীর্ঘ এক বছর ধরে দায়িত্ব নিয়ে নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্য ৭জন কে বঞ্চিত করে ইউনিয়নের সমস্ত প্রকল্পের কাজ করে অর্থ আত্মসাৎ করছেন। পবিত্র ঈদুল ফিতরের ভিজিএফের চাল বিতরণ বন্টন মিটিংয়ে আমরা ৭জন ইউপি সদস্যদের বঞ্চিত করে প্যানেল চেয়ারম্যান তার মনোনীত ৫জন ইউপি সদস্যদের নিয়ে গোপনে রিজিলেশন করে নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে চালের ডিও এবং সিলিপ বিতরণের অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও বিচার থেকে বঞ্চিত।

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন নি।

নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন মিটিংয়ে ৭জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন না। চাল উত্তোলন ও বিতরের জন্য প্যানেল চেয়ারম্যান কে বলা হয়েছে এবং ভিজিএফ চাল বিতরণে কোন অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ভাবপ্রাপ্ত এবং সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।