ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 9, 2026 5:22 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯মার্চ) উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ¦ মোঃ আব্দুল মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সহ স্থানীয় বিএনপি’র সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।