ঢাকাTuesday , 10 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ব্রেন টিউমারে আক্রান্ত সাহেব আলীর পাশে দাঁড়ালেন বিপুল মাস্টার

Mahamudul Hasan Babu
March 10, 2026 9:05 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুরে পৌরশহরে ২নম্বর ওয়ার্ডের পালপাড়া ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা সাহেব আলী (পিতা: ফক্করউদ্দিন) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে তিনি নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না। ফলে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন তিনি।
অসুস্থতার কারণে সাহেব আলী বর্তমানে কর্মক্ষমতা হারিয়েছেন। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা,স্ত্রী ও চার সন্তান। উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টার।
সোমবার (৯মার্চ) সন্ধায় পালপাড়া ঠাকুরবাড়ি এলাকায় গিয়ে তিনি অসহায় সাহেব আলীর পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
সহায়তা হিসেবে তিনি ২৫ কেজি চাল,২ কেজি ডাল,১ লিটার তেল,১ কেজি লবণ,১ কেজি বুট,১ কেজি রসুন,২ কেজি পেঁয়াজ,আধা কেজি মুড়ি,কাঁচামরিচ এবং একটি মুরগি প্রদান করেন।
এ সময় বিপুল মাস্টার বলেন,অসহায় ও দরিদ্র মানুষের দুঃখকে যদি আমরা নিজেদের দুঃখ মনে করি,তাহলে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এমন মানুষের পাশে দাঁড়ানো।
স্থানীয় বাসিন্দারা বিপুল মাস্টারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।