ঢাকাTuesday , 10 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে একটি হোটেলে ৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
March 10, 2026 3:59 pm
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অপরিচ্ছন্নতা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি হোটেলে ৫০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
অভিযানে ধর্মপাশা বাজারের আদি সুরেশ্বরী হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্নতা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন,জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।