কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করার নিয়ম থাকলেও চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বিধি-বহির্ভূতভাবে তার বাড়ি সংলগ্ন এবং বন্ধুবাজার তার নিজস্ব অফিসে মঙ্গলবার (১০মার্চ) ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সচ্ছল ও অসচ্ছল ১৪শত ১জন ব্যক্তির মাঝে ১৪মেট্রিক টন ১০কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১০কেজির চালের পরিবর্তে পেয়েছেন ৮কেজি থেকে ৯কেজি চাল। চেয়ারম্যান আসাদুজ্জামান রনি চাল ব্যবসায়ীর কাছে বিভিন্ন কৌশলে অবাধে চাল বিক্রি করার অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, নাগেশ্বরী খাদ্যগুদামের তথ্য অনুসাওে, সোমবার (৯মার্চ ২০২৬খ্রি.) দুপুর ২টায় ডিও প্রদানের মাধ্যমে ১৪মেট্রিক টন ১০কেজি চাল চেয়ারম্যান বন্ধুবাজারে ১হাজার ৪০১জন জনকে বিতরণ করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এদিকে চেয়ারম্যান আসাদুজ্জামান রনির দাবি, বন্ধুবাজারে (১০মার্চ) মঙ্গলবার ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ২হাজার ২৫২জন হতদরিদ্রদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ যেন ভিজিএফের চাল চুরি নয় ডাকাতি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া হতদরিদ্রের ঈদ উপহার হিসাবে ভিজিএফ চাল নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ৪হাজার ৪৫২জন হতদরিদ্রের জন্য ৪৪মেট্রিক টন ৫২০কেজি চাল বরাদ্দ আসে।
নাগেশ্বরী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম ও এমএলএসএস মাহবুবুর রহমান জানিয়েছেন, চেয়ারম্যান আসাদুজ্জামান রনি এবং ইউপি সচিব আব্দুর রশিদ ভিজিএফের চাল, গত সোমবার (৯মার্চ ২০২৬খ্রি.) দুপুর ২টায় ডিও প্রদানের মাধ্যমে ১৪মেট্রিক টন ১০কেজি চাল এবং (১০মার্চ ২০২৬খ্রি.) মঙ্গলবার দুপুর ১টায় ৮মেট্রিক টন ও অদ্য (১০মার্চ ২০২৬খ্রি.) মঙ্গলবার দুপুর ২টায় ১৩মেট্রিক টন ৯৬০কেজি চাল ডিও প্রদানের মাধ্যমে খাদ্যাদাম থেকে উত্তোলন করে ইউপি সচিব আব্দুর রশিদ ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
সম্প্রতি, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি তার স্বার্থ হাসিলে ও অতি-কৌশলে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর বামনডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দুধকুমার নদীর পূর্বপারের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য আবেদন করেন। সে মোতাবেক আসাদুজ্জামান রনি তার পৈতৃক বাড়ি বন্ধুবাজার এবং তিনি বন্ধুবাজারে তার অফিস থেকে মঙ্গলবার (১০মার্চ ২০২৬খ্রি.) সকাল ১০টায় গ্রাম পুলিশ, তার দলবল দ্বারা অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সচ্ছল ও অসচ্ছল ব্যক্তি১৪শত ১জনের মাঝে জনপ্রতি ৮কেজি থেকে ৯কেজি চাল বিতরণসহ স্থানীয় চাল ব্যবসায়ীদের কাছে ভিজিএফের চাল বিক্রিরও অভিযোগ উঠেছে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, বামনডাঙ্গা ইউনিয়নের ৪হাজার ৪৫২জন অতদরিদ্রের জন্য ১০কেজি চাল হিসেবে ৪৪মেট্রিক টন ৫২০কেজি চাল বরাদ্দ পেয়েছি। যাহা মঙ্গলবার (১০মার্চ) সকাল ১০টায় বন্ধুবাজার থেকে ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ২হাজার ২৫২জন হতদরিদ্রদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নাগেশ্বরী খাদ্যগুদাম থেকে গত সোমবার (৯মার্চ ২০২৬খ্রি.) আনুমানিক দুপুর ২টায় ডিও প্রদানের মাধ্যমে ১৪মেট্রিক টন ১০কেজি চাল হিসেবে ১হাজার ৪০১জন কে বিতরণের সততা জানতে চাইলে চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, খাদ্যগুদাম থেকে কতগুলো চাল তুলেছি তা আমার জানা নেই বলেই কেটে পড়েন। মঙ্গলবার ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের ২হাজার ২৫২জন হতদরিদ্রদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
নাগেশ্বরী খাদ্যগুদাম সূত্রে জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়নের বরাদ্দকৃত ৪৪মেট্রিক টন ৫২০কেজি চালের মধ্যে গত সোমবার (৯মার্চ ২০২৬খ্রি.) আনুমানিক দুপুর ২টায় ডিও প্রদানের মাধ্যমে ১৪মেট্রিক টন ১০কেজি চাল উত্তোলন করেন এবং যাহা বিতরণ শেষ। অপরদিকে অদ্য (১০মার্চ ২০২৬খ্রি.) মঙ্গলবার দুপুর ১টায় ৮মেট্রিক টন (১০মার্চ ২০২৬খ্রি.) মঙ্গলবার দুপুর ২টায় ১৩মেট্রিক টন ৯৬০কেজি চাল ডিও প্রদানের মাধ্যমে খাদ্যগুদাম থেকে মোট ২১মেট্রিক টন ৯৬০কেজি চাল উত্তোলন করে সচিব আব্দুর রশিদ ট্রলিযোগে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হোসেন এবং ৭নং ওয়ার্ডের আব্দুস সবই অভিযোগ করে বলেন, চেয়ারম্যান দাপর দেখায়ে তার ইচ্ছামতো বন্ধুবাজারে ভিজিএফের চাল বিতরণ করছেন। শুনেছি গতকাল ৯মার্চ ২০২৬খ্রি. ১৪মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করে বন্ধুবাজারে নিয়ে যায়।
নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যবস্থা নেয়া হবে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ভিজিএফের চাল বিতরণে অনিয়ম পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
