ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক এবং সংগীত শিল্পী আবু হানিফ-কে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

Mahamudul Hasan Babu
March 11, 2026 8:44 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের সাংবাদিক আবু হানিফ-কে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরণখোলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল তালুকদার (৩৮)। এঘটনায় শরণখোলা থানায় সাধারণ ডাইরি করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।
অভিযোগে সাংবাদিক আবু- হানিফ বলেন,তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা এবং দৈনিক স্পষ্টলাইট নিউজ/পত্রিকার বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি হয়ে দীর্ঘ বছর কাজ করছেন। এদিন মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ০১৭১৩৯২৬৮২৩ এই গ্রামীণ নাম্বার থেকে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের সোহেল তালুকদার ওরফে বালু সোহেল ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেয়,এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
সোহেল তালুকদার একই গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে ও রায়েন্দা বান্দা ঘাটা এলাকার একজন বালু ব্যবসায়ী।
তবে,কি কারণে এই হুমকি তা জানেন না ভুক্তভোগী এই সাংবাদিক। ঘটনার পরপরই শরণখোলা থানায় সোহেল তালুকদার সহ আরো তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডাইরি করেন তিনি।
এ ব্যাপারে সোহেল তালুকদারের কাছে জানতে চাইলে সে কোনো সদুত্তর দেইনি।
শরণখোলা থানার ওসি বলেন,আমার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অতি সত্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।