ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ

Mahamudul Hasan Babu
March 11, 2026 4:28 pm
Link Copied!

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা অঞ্চলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলার ত্যাগী নেত্রী রুবি ইসলাম। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের হাত ধরে রুবি ইসলাম বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। এরপর থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়তার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে তাকে তিতাস উপজেলা মহিলা দলের আহ্বায়ক করা হয়। পরে ২০১৬ সালে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং ২০১৭ সালে তিতাস উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার সাংগঠনিক দক্ষতা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় ২০২২ সালে তাকে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। সর্বশেষ ২০২৪ সালে তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে কুমিল্লা উত্তর জেলার অনেক নেতাকর্মী সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুবি ইসলামকে এগিয়ে রাখছেন।
এ বিষয়ে রুবি ইসলাম বলেন, “এটি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়। তৃণমূলের একজন পরীক্ষিত নারী কর্মী হিসেবে জাতীয় সংসদে দলের অবস্থান সুদৃঢ় করা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই। দল যদি সুযোগ দেয়, তাহলে সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।”