ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
March 13, 2026 6:12 am
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : রাজৈরে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানার্থে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর থানার মোড় কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সভাপতি দৈনিক জনকণ্ঠের রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল এর সঞ্চালনায় ইফতারে ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম, বিএনপির রাজৈর উপজেলা সভাপতি ওহাব আলী মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন খান, পৌরসভা জামায়াতের আমীর শেখ মোশাররফ হোসেন, বিএনপি নেতা মিজবাহ উল হক বাবু হাওলাদার, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, বিএনপির সাবেক পৌর আহ্বায়ক জাকির শেখ, জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস সরদার, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদার, সাপ্তাহিক সুর্বাতার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদিম, ই প্রেসক্লাবে রাজৈরের প্রতিষ্ঠাতা নাজমুল কবির, রাজৈর রিপোর্টাস ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন,যুবদল নেতা সাদ্দাম ফকির, সাংবাদিক জাকির হোসেন ডাবলু, মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা সিনিয়র সহ সভাপতি সুজন হোসেন রিফাত, সহ সভাপতি আরিফুজ্জামান টিপু ও রকিবুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আউয়াল ফকির, আইন বিষয়ক সম্পাদক এস এম মেহেদী হাসান সনেট, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাওলাদার, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, ইনকিলাব প্রতিনিধি সোবায়েল খন্দকার, আল আমিন, রিয়াদ, শিমুল, মেহেদী হাসান মোল্লা প্রমুখ।