ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১

Mahamudul Hasan Babu
March 13, 2026 6:51 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ।
মামলা সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে হলদিবাড়ি গ্রামের এরশাদ আলী সরকারের ছেলে নাফিজ উদ্দিন সরকার (১৬) তার নিজ বাড়ির পিছনে নিয়ে গিয়ে প্রতিবেশি রশিদ (ছদ্মনাম) এর শিশুকন্যা(ছদ্মনাম) রুবা আক্তার (৩) কে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পরদিন ১১ মার্চ বুধবার শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-১৬ তারিখ ১১/০৩/২৬। মামলার পর ওই দিনেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা সাংবাদিকদের জানান, ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আইনের সহিত সংঘর্ষে জড়িত অভিযুক্ত শিশুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।