ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শতাধিক দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে থিয়েটার ইউনিট

Mahamudul Hasan Babu
March 13, 2026 9:33 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় শতাধিক গরীব, অসহায়, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটায় ফেডারেশান অন্তর্ভুক্ত দল থিয়েটার ইউনিট মাগুরা। গতকাল বৃহস্পতিবার বিকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, সংগঠনের সাধারণ সম্পাদক আল ইমরান, মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিনসহ থিয়েটার ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবছর ইফতার সামগ্রী আয়োজন করেছি। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। এবার আমরা পথচারী, গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে সামগ্রী বিতরণ করেছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।