পঞ্চগড় প্রতিনিধি : ভোটের (হাতের) কালী মোছার আগেই বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ইতিমধ্যে ২৮ হাজার ফ্যামিলী কার্ড প্রদান করা হয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহার ফ্যামিলী কার্ড বিতরণ শুরু হয়েছে, ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ১০ হাজার টাকা করে কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে। আসন্ন ঈদে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে এছাড়াও ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলেও জানান।
শুক্রবার (১৩ মার্চ) বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু, আরিফ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
