বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : খেজুর যাদের জন্য এসেছে তারাই পাবো, কোনো দলীয় নের্তাকর্মীর কাছে যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আবর থেকে উপহার হিসেবে আসা বরাদ্দের খেজুর উপজেলার ৫৩টি মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এসব খেজুর আসে মাদরাসার অসহায় এতিম শিশুদের জন্য তাই শুধুমাত্র তারাই এ খেজুর পাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু, আরিফ হোসেন প্রমুখ।
মাদরাসার মুহতামিম ও সভাপতি সম্পাদকের নিকট শিশুদের জন্য প্রদান করা হয়।
