ঢাকাFriday , 13 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে হঠাৎ ঘূর্ণিঝড়েরর তান্ডবে কাঁচা ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

Mahamudul Hasan Babu
March 13, 2026 12:43 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে হঠাৎ ঘূর্ণিঝড়েরর তান্ডবে কাঁচা ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ এই ঘূর্ণিঝড় বিরল উপজেলার বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে।
ভ’ক্তভোগী ও প্রত্যক্ষদর্শরা জানান, প্রচন্ড বাতাস ও শিলাবৃষ্টির কারণে মুহুর্তে সব কিছু লন্ড-ভন্ড হয়ে যায়। অনেকের বাড়ী ঘরের উপরে গাছ উপড়ে পড়েছে, রাস্তার ধারের বড় ও উচু উচু গাছ উপড়ে পড়ে অনেক জায়গায় রাস্তা ভেঙ্গে গিয়েছে, অনেকের ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। লিচু-আম-কাঁঠালসহ বিভিন্ন ফলের গাছ ভেঙ্গে ও উপড়ে গিয়ে ব্যপক ক্ষতি হয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ও ভেঙ্গে যাবার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে