মেহেদী হাসান,ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে কালিবাড়ী এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া এলাকার উন্নয়ন ও সবার মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ভাঙ্গুড়া পৌরবাসী। ইফতার ও দোয়া মাহফিলটি সৌজন্যে ছিলেন মোঃ শাহিনুর রহমান শাহিন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং রমজানের তাৎপর্য ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
