ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

Mahamudul Hasan Babu
March 14, 2026 3:10 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: ঈদ কাটুক ঈদ কার্ডে এ শ্লোগান নিয়ে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ১৪ মার্চ শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও পরিবর্তনে আমরাই নমে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম ও পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। রংবেরঙের রঙিন কাগজ, নানা রঙের, নানা ডিজাইনের আল্পনায় রঙিন হয়ে ওঠে প্রতিযোগিতার ঈদ কার্ড। পরিবর্তনে আমরাই সংগঠনের পরিচালক নাইদুর রহমান দুর্জয় জানান, অতীতে ঈদুল উৎসবকে সামনে রেখে প্রিয়জনকে দেয়া হতো ঈদ কার্ড। কিন্তু এখন আধুনিক যুগে হারিয়ে যেতে বসেছে এই ঈদ কার্ড। ঈদ কার্ডের পুরনো জৌলুষকে ফিরিয়ে আনতে আধুনিকতার ছোঁয়া বাড়াতে ঈদ কার্ডের আমাদের এই আয়োজন। জানান দিতে চাই ঈদ কার্ড ছিল ঈদ কার্ড থাকবে। প্রিয়জনকে ঈদ কার্ড উপহার দিতে হবে। তাই আগামীর ঈদ হোক ঈদ কার্ডে এ প্রত্যাশা আমাদের।