ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার।।

Mahamudul Hasan Babu
March 14, 2026 3:19 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে ।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ডুংডুংগী বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩২৪/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৮,০০০/- (আটত্রিশ হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।