ঢাকাSunday , 15 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় পকেটমারের শিকার পরিবারকে ঈদ উপহার দিল ‘উই আর বাংলাদেশ’

Mahamudul Hasan Babu
March 15, 2026 6:14 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলায় ঈদের কেনাকাটা করতে এসে পকেটমারের শিকার হন হাবিবুর রহমান নামে এক ব্যক্তি। মেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে বাজারে এসে তার ১৩ হাজার টাকা খোয়া যায়। পরে দোকানের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি মানুষের নজরে আসে।
ঘটনার পর ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবামূলক গ্রুপ ‘উই আর বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা এস এম আকবর ওই পরিবারের পাশে দাঁড়ান। তার উদ্যোগে খোয়া যাওয়া টাকার সমপরিমাণ অর্থ ও ঈদের সামগ্রী উপহার দেওয়া হয়।

শনিবার দুপুরে ‘উই আর বাংলাদেশ’-এর প্রতিনিধি আব্দুল মতিন ও ইব্রাহিম হোসেন ওই পরিবারকে নিয়ে বাজারে যান। সেখানে তিনি হাবিবুর রহমান কে এবং তার মেয়ে ও নাতি-নাতনিদের জন্য কাপড়, জুতা ও বিভিন্ন ঈদ সামগ্রী কিনে দেন। পাশাপাশি নগদ চার হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে খোয়া যাওয়া ১৩ হাজার টাকার সমপরিমাণ সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকেই পরিবারটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে ‘উই আর বাংলাদেশ’ গ্রুপের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়, যা মানবিকতার একটি সুন্দর উদাহরণ।

সহায়তা পেয়ে ওই হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এমন সহায়তা পেয়ে ঈদের আনন্দ আবার ফিরে এসেছে তাদের পরিবারে।