ঢাকাSunday , 15 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে মাদ্রাসার অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক বিতরণ।

Mahamudul Hasan Babu
March 15, 2026 8:28 am
Link Copied!

‎মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতব্বর বাড়ি মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ-তে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
‎রবিবার (১৫ মার্চ) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাদিস পাঠ, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি এবং বাংলা ও ইংরেজিতে উপস্থাপনার মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।
‎অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার সকল অসহায় ও এতিম শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার হিসেবে নতুন পোষাক তুলে দেওয়া হয়।
‎এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ অজিউল্যাহ বলেন, “আমাদের গ্রামে অনেক নুরানি, হিফজ ও কওমি মাদ্রাসা রয়েছে, যেখানে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে বাড়ি বাড়ি সহায়তা সংগ্রহ করা হয়। কিন্তু আমি চাই না আমার মাদ্রাসার শিক্ষার্থীরা কারো কাছে হাত পেতে চলুক। প্রয়োজনে আমার শিক্ষকদের নিয়ে আমিই সহায়তা সংগ্রহ করবো, কিন্তু আমার শিক্ষার্থীরা যেন সম্মানের সঙ্গে পড়াশোনা করতে পারে।”
‎তিনি আরও বলেন, দেশের ও প্রবাসের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে মাদ্রাসার হিফজ শাখার জন্য নতুন ভবন নির্মাণ এবং এতিম শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
‎মাদ্রাসায় সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৯২৭৮৮৭৮০৪।