ঢাকাSunday , 15 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 15, 2026 12:08 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা আইনজীবী সভাপতি মিজানুর রহমান , সেক্রেটারি শাহেদ হাসান টগর, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। সভা শেষে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সদস্য,সমাজ সেবক, কৃতি খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার শেষে নিউজ প্রতিযোগিতায় বিজয়ী সাংবাদিকদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।