মো. মেহেদী হাসান ফরিদপুর,পাবনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ফরিদপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বগুড়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আব্দুল হাকিম । রবিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি ফরিদপুর এলাকাসহ দেশবাসীকে এই উৎসবের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় রাজপথের এই লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব বার বার কারা নির্যাতিত নেতা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি, এই প্রার্থনা করি।”
তিনি আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ফরিদপুর প্রতিটি ঘরে ঘরে খুশির জোয়ার বয়ে আসুক। সবাইকে জানাই ঈদ মোবারক।”
শুভেচ্ছা বার্তায় জনাব আব্দুল হাকিম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
