ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলার ৪ নং সাউথ খালি ইউনিয়ন বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
March 16, 2026 10:36 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়শের আলী হাওলাদারের রূহের মাগফেরাত কামনায়‌ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ বিকাল সাড়ে চারটায় সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটনের সভাপতিত্বে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, বিএনপি নেতা তালুকদার মধু, মোঃ রুহুল আমিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খলিফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া, তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম খান। সভায় বক্তারা বিএনপি নেতা কর্মীদের ‌সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।