ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকার চেক প্রদান

Mahamudul Hasan Babu
March 16, 2026 10:45 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক দিয়েছে বন বিভাগ।
রবিবার (১৫ মার্চ) সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। স্বামীর মৃত্যুতে ক্ষতিপূরণের এই চেক গ্রহণ করেন সুব্রত মন্ডল এর স্ত্রী বামনী মন্ডল। এ সময় চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী  সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বৈধ পাস নিয়ে কাকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হওয়ায় সরকারের পক্ষ থেকে ঐ বনজীবী পরিবারকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে।
গত বছরের ৩০ শে সেপ্টেম্বর সুন্দরবনে কাকড়া আহরণ করে বনজীবী সুব্রত মন্ডল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবনের একটি কুমির তাকে গ্রাস করে টেনে নিয়ে যায়। পরে তার ক্ষত বিক্ষত লাশ ভেসে ওঠে। সে দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডেলর ছেলে।