ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের এয়ারফ্লো মেশিন বিতরণ

Mahamudul Hasan Babu
March 16, 2026 10:55 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩১২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ, তিল, আউশ ধান ও পাট ফসলের বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, এ অর্থবছরে উপজেলার ১৩১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি পাট ফসলের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার। ৩৫০ জন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি পটাশ। ১৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ ডিএপি সার, ৫ কেজি পটাশ এবং ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের ইয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।