ঢাকাMonday , 16 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Mahamudul Hasan Babu
March 16, 2026 12:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা পরিষদের অনুদান খাতের অর্থের মাধ্যমে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদের মিলন আয়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৮০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে এ আত্মিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক, উচ্চমান সহকারী শাহিন ইকবালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।