আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত হিন্দা পশ্চিম পাড়া গ্রামে একজন অসহায় পরিবারের বসতবাড়ীর জমি অবেধভাবে জবরদখল করার পায়তারা করছে প্রতিবেশী দুর্বৃত্তরা। প্রভাবশালীরা অর্থে এবং লোকবলে শক্তিশালী হওয়ায় একটি নিরীহ পরিবারকে অন্যায়ভাবে বাববার প্রাণনাশের হুমকি ধামকি ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। একজন ছোট্ট শিশু ও বৃদ্ধা অসহায় মা কে নিয়ে প্রাণনাশের হুমকি ও অপহরণের ভয়ে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারের আংগুরা খাতুন। একাধিকবার থানায় অভিযোগ দিয়েও কোন সুষ্ঠু সমাধান হয়নি। কেউ কি দেখার নেই।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৯ নং মৌজার আর,এস ৪০৩ ও ৪০৫ দাগে হিন্দা পশ্চিম পাড়া গ্রামের মরহুম নজির হোসেন দীর্ঘ ৬০ বছর যাবত পরিবার পরিবার নিয়ে হিন্দা তেঁতুলবাড়ীয়া সড়কের পাশে সরকারি ১ নং খতিয়ানভুক্ত খাস জমিতে বসবাস করে আসছে। তিনি জীবিত থাকাকালীন সময়ে উক্ত বসবাসের জমি সরকারিভাবে বন্দোবস্ত নেন। উক্ত জমি খাস খতিয়ানে থাকায় হিন্দা গ্রামের হযরত আলী, আইনাল হক, পটল, মরহুম নজির হোসেন, মৃত ঝড়ু মন্ডল, ছিদ্দিক , মুছা সহ বেশ কয়েকজন লোক রাস্তা খাস জমিতে বসত বাড়ী নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছেন। মকছেদ আলী একজন স্বচ্ছল কৃষক ও নিজস্ব জমি জায়গার মালিক (আবাদী ১৫ বিঘা জমি রয়েছে) হওয়া সত্ত্বেও সরকারি খাস জমিতে দ্বি-তল আলীসান বাড়ি বানিয়ে নির্লজ্জ বেহায়ার মত তার ছেলে মখলেচ, শরিফুল , প্রবাসী ছেলে এখলাচ ও নৌবাহিনীতে কর্মরত ছেলে জহুরুলসহ পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। মৃত নজির হোসেন জীবিত থাকাবস্থায় প্রতিবেশী দৃর্ধর্ষ প্রকৃতির লোক পটল তার দলবল নিয়ে লাঠি সোটা , দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নজিরের বাড়ীঘর উচ্ছেদ করে জবরদখল করতে বার বার চেষ্টা চালায়। অসহায় পরিবারের অর্থ এবং লোকবল না থাকায় তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়ে থাকে। আইনী ভাবে থানা কোর্ট করেও কোন সুবিধা না পেয়ে বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করছে।
অভিযোগে মৃত নজির হোসেনের মেয়ে আংগুরা খাতুন আরও জানায়, বিগত ২০২২ সালে আমার বাবাকে মারপিট করায় তিনি অপমানে, ক্ষোভে, দুঃখে, কষ্টে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে একাধিক মিথ্যা মামলা নিরসনে ৩১৮ নং জিডি (যার তারিখ- ১০-০৩-২২ ইং) এর বিপরীতে গাংনী থানার উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে স্থাণীয়ভাবে ১৫/০৩-২০২২ ইং তারিখে একটি সালিস বেঠকের ব্যবস্থা করা হয়। উক্ত সালিসে গ্রামে একাধিক গন্য মান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষ নিজেদের মধ্যে চলমান বিরোধ আপোষ মিমাংসা করে নেন। সালিসে ১ম পক্ষ অর্থ্যাৎ আংগুরা খাতুনের দেয়া শর্তাবলী ২য় পক্ষ অর্থ্যাৎ পটল গং কেউ কারো দখলীয় জমি জবর দখল করবে না বলে অঙ্গিকার করেন। উভয়পক্ষ সিদ্ধান্ত মেনে নিয়ে স্বাক্ষীদের সামনে স্বাক্ষর করেন। অথচ আবারও ৩ বছর পরে পটল ও তার ছেলেরা জোরপূর্বক জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। আংগুরা খাতুন তার দখলীয় জমিতে প্রাচীর দিতে গেলে পটল গং ও তার লোকজন উপজেলা ভুমি অফিসে, স্থানীয় র্যাব ক্যাম্পে, সেনাবাহিনী ক্যাম্পে এবং আদালতে বার বার মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ নিয়ে এসে কাজে বাঁধা দিয়ে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করছে। উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার জাকারিয়া হুসাইন ঘুষ বাণিজ্য চালিয়ে সরকারি খাস জমি দখলকারি অন্যান্যদের জমি উদ্ধার না কওে শুধুমাত্র ৬০ বছর যাবত বসবাসকারি নজির হোসেনের জমি উদ্ধার নিয়ে ব্যস্ত হয়ে কাজ বন্ধের নির্দেশ দিয়ে হয়রানি করছে।
স্থানীয়রা জানান, অসহায় আংগুরার নামে মিথ্যা অপবাদ রটিয়ে এমনকি তার ছোট্ট শিশুকে অপহরণ ও প্রাণনাশের ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। পাড়ার লোকজন আংগুরা খাতুনের পরিবারকে মিথ্যা হয়রানি করার তীব্র নিন্দা জানান। জমি জবরদখল নিতে হুমকি ধামকি দিলেও গ্রামবাসী আংগুরাকে সহযোগিতা অব্যাহত রাখবে।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের সরেজমিনে তদন্ত করে সুষ্ঠু বিচার করতে প্রার্থনা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
