মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ইফতার পার্টি ও মিছিল করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ। কর্মসূচি একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় মহিলা কলেজে এ ইফতার পার্টি আয়োজন করা হয়।
ইফতার শেষে ছাত্রলীগ ক্যাডাররা গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও দেখে অনুসন্ধানে করে জানা গেছে, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অপু, কলেজ ছাত্রলীগের সভাপতি বাদশা, নেতৃত্বে তারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ গুরুপের বলে জানা গেছে,ক্রেন্দীয় আ. লীগের ফেসবুক আইডিতে ইফতার পরবর্তী মিছিলের ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,নিষিদ্ধ করে কি দমিয়ে রাখা যায় তারুন্য?
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীর উদ্যোগে ইফতার শেষে মিছিল।
এ বিষয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় ক্যাডারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পৌর ছাত্রদলের সভাপতি রাসেল রানা পিন্টু বলেন আমি বিষয়টি অবগত ছিলাম না আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে জানতে ভাঙ্গুড়া থানার তদন্ত ওসি সি আরিফুল ইসলাম জানান বিষয়টা জেনেছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
