এম এস সাগর,কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীতে নগ্ন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড হরিবালার কুটি গ্রামের প্রভাবশালী আব্দুল হাকিমের ছেলে প্রতারক আল-আমিন ফেক ইমু আইডি ‘সজীব ভূঁইয়া’ নামে খুলে দীর্ঘ ১বছর ধরে একটি নারীকে- বাংলাদেশে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাম ভাঙ্গিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করে নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে, মাদক সম্রাট ও বালু ব্যবসায়ী রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার পাশ্ববর্তী হরিবালার কুটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আল-আমিন ‘সজীব ভূঁইয়া’ নামে ফেক ইমু আইডি খুলে দীর্ঘ ১বছর ধরে একটি নারীর সাথে গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাম ভাঙ্গিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করে নগ্ন ভিডিও ধারণ করে তা আমার সথে শেয়ার করে এবং নগ্ন ভিডিওগুলো আমাকে দেয়। আমি এবং ৯/১০জন বন্ধু মিলে ঐ নগ্ন ভিডিওগুলো ডিলিট করার জন্য ঐ নারীর নিকটে ২লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা না পেলে নগ্ন ভিডিওগুলো ফেসবুকে প্রচার করা হবে।
প্রতারক আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি যা করেছি তাহা আমার বন্ধু রাশেদুল ইসলামসহ ৯/১০জন মিলে অতি কৌশলে নগ্ন ভিডিওগুলো করেছি। রাশেদুলের সাথে কথা বলেন তহলে আপোস হবে বলেই কেটে পড়েন।
এলাকাবাসীর দাবি উপরোত্ত প্রতারক চক্রের মূল হোতা আল আমিন সহ সঙ্গবদ্ধদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।
