পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণের সময় মাদ্রাসা শিক্ষকদের সাথে দূর্বব্যবহার করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহের বিরুদ্ধে। এঘটনায় নিন্দা জানিয়ে ক্ষোভে মাদ্রাসা শিক্ষকরা খেজুর না নিয়েই ফিরে যান। গতকাল সোমবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে এ ঘটনাটি ঘটে৷
মাদ্রাসা শিক্ষকরা শিক্ষকরা অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে খেজুর বিতরণ করা হবে এমন খবর দেয়ার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসা শিক্ষকরা উপজেলা পরিষদে আসেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা মাদ্রাসা শিক্ষকদের দুপুর থেকে উপজেলা চত্ত্বরে অপেক্ষমান রাখা হয় । পরে বিকেলের দিকে পিআইও মাইদুল ইসলাম শাহ তার কার্যালয়ে খেজুর বিতরন শুরু করেন। বিতরনের সময় খেজুরে মান ও প্রয়োজনের তুলনায় মাত্র ২/১ প্যাকেট খেজুর বিতরণের বিষয়ে পিআইও মাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি রাগান্বিত হয়ে শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করেন। এছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, খেজুর নিলে নেন, না নিলে আপনারা আন্দোলন ও মিছিল করেন।
এদিকে পিআইও মাইদুল ইসলাম শাহের অসচারন আচরনে পরে শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেজুর না নিয়েই ফিরে যান৷ এদিকে শিক্ষকদের সাথে এই কর্মকর্তার কর্মকান্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে৷
এবিষয়ে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মফিজার রহমান বলেন, আমরা বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা উপজেলায় এসেছি৷ আামাদের দুপুর থেকে অপেক্ষা করিয়ে এক প্যাকেজ খেজুর হাতে ধরিয়ে দেয়৷ আমরা জিজ্ঞেস করায় ওল্টো পিআইও মাইদুল ইসলাম শাহ আমাদের সাথে খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷
এদিকে একই অভিযোগ করেন হাফেজ আবু সাঈদ আনসারী নামে আরেক মাদ্রাসা শিক্ষক। তিনি বলেন, একজন সরকারী কর্মকর্তা আলেমদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানাই৷ তিনি আমাদের ডেকে নিয়ে এসে এমন আচরণ করতে পারেন না৷ আমাদের ২-৩ ঘন্টা বসিয়ে রেখে এক প্যাকেজ খেজুর ধরিয়ে দেয়৷ খেজুরের মান নিম্ন মানের। আমাদের ছাত্র আছে ৭০-১০০ তারও অধিক,আর আমাদের দিচ্ছে এক প্যাকেট। যা প্রয়োজনের অনেক কম, এটা হাস্যকর।
ঘটনায় সময় উপস্থিত মজিবুর রহমান নামে এক ব্যক্তি বলেন, দুপুর থেকে ডেকে নিয়ে এসে বসিয়ে রেখে শিক্ষকদের সাথে এমন অপমান করা ঠিক করেনি৷ দেখে অনেক খারাপ লাগলো। যারা বিতরনের লোক আছে তারা সুন্দর পরিবেশে বিতরণ করে দিলেই হয়ে যা৷ রাষ্ট্রের জিনিস নিয়ম ও পরিবেশ বজায় রেখে বিতরন করলেই ভাল হয়৷
তবে অভিযোগ অস্বীকার করেন তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) পিআইও মাইদুল ইসলাম শাহ বলেন, আমার এখানে তালিকা আসছে ৭৩টি। আমার কাটুন হলো ১৫টি। প্রতি কাটুনে ৮ কেজি করে মোটে ১২০ কেজি৷ আমি যদি দুই কেজিও করে দিতে যাই তাহলে ৭৩ টির জন্য ১৪৬টি লাগে৷ তাহলে আমি কি করবো। যেখানে ২ টা লাগে সেখানে ২টা দিবো। যেখানে আরও বেশী সেখানে ৩টা দেবো। যেখানে কম সেখানে ১টা দিবো,এটাই হলো সিস্টেম।
মিছিল ও আন্দোলন করার বিষয়ে প্রশ্ন করলে তা অস্বীকার করে তিনি বলেন, মিছিল করতে বলিনি৷ ওনারা যখন নিবে না, তখন আমি বলছি আমার জিনিস এটাই৷ নিলে নেন না নিলে করার কিছুই নাই৷
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন,খেজুর বিতরণ বিষয়ে পিআইওকে দায়িত্ব দেয়া হয়েছে সুষ্ঠু ভাবে বিতরনের জন্য৷ তবে এঘটনার বিষয়ে আমাকে পিআইও বা কেউ জানায়নি। আমি বিষয়টি খতিয়ে দেখবো
এর আগে পিআইও মাইদুল ইসলাম শাহের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি,অফিসে অনুপস্থিত, প্রকল্প বাস্তবায়ন বা না দেখে মোটা অংকের বিনিময়ে কমিশন গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হলে অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি। এছাড়া তার এমন অনিয়ম ও দায়িত্বহীনতার ফলে সরকারের অর্থ অপচয় ও উন্নয়ন ব্যহত হচ্ছে বলে জানান স্থানীয় সচেতনমহল।
