রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট আধুনিক হাসপাতালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের পরিচিতি সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বসুরহাট বাইপাস সড়কের রিলাক্স হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী রফিক উল্যাহর সভাপতিত্বে এবং প্রফেসর সাইফুল্লাহ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কোম্পানীগঞ্জ বেসরকারি ক্লিনিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল কুদ্দুস, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল এবং সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বসুরহাট আধুনিক হাসপাতালের নবনির্বাচিত ৭ সদস্যের পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও ওলি বাংলা ডোরের স্বত্বাধিকারী মো. রফিক উল্যাহকে চেয়ারম্যান, এ.এন.এম. জাফর ইমাম কমলকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মাহবুবুর রশীদ মামুনকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নির্বাচিত করা হয়।
এছাড়া হাসপাতালটির শেয়ারহোল্ডার হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আতা উল্যাহ খানসহ ১২ জন এমবিবিএস চিকিৎসক এবং মোট ৪৫ জন সদস্য যুক্ত রয়েছেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
