ঢাকাTuesday , 17 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

Mahamudul Hasan Babu
March 17, 2026 5:52 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। a”এক সাথে সেবাই, এক সাথে উন্নয়নে” এ মূলনীতিতে মাগুরার শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে-৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণবন্ত উদ্যোগের উপদেষ্টা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায়,দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সফল হয়।
এ সময় প্রতিটি পরিবারকে সেমাই,চিনি,চাল,ডাল,সাবানসহ-৯ টি সামগ্রী বিতরণ করা হয় ।

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমানের সভাপতিত্বে ও ওয়াসিম আকরাম ও শিমুল হোসেনের সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর হমান,মিজানুর রহমান,মিল্টন মোল্যা,সোহানুর রহমানসহ সংসঠনের সদস্যবৃন্দ।

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমান
জানান,,২০২০ সাল যখন চারপাশ স্থবির হয়ে পড়েছিল,ঠিক তখনই আমাদের এলাকায় এক মহৎ উদ্যোগের বীজ বপন করা হয়েছিল।
ইতালি প্রবাসী মো. মিকাইল হোসাইন ভাইয়ের হাত ধরে শুরু হওয়া সেই মানবিক কাজ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। নাম তার “প্রাণবন্ত উদ্যোগ “একঝাঁক নিবেদিত প্রাণ মানুষের শ্রমে আমরা এগিয়ে চলেছিলাম।

এই দীর্ঘ পথচলায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি সহযাত্রী হিসেবে ছিলেন, মো. মিনাল হোসেন, মো. বাবুল আক্তার, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো. আশরাফুল আলম, মো. লিটন হোসাইন, মো. রুবেল হোসেন, মো. মোতাহার হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. রব্বানী হোসেন এবং আরও অনেক মানবিক হৃদয়ের মানুষ।

তিনি আরো বলেন, ​আমাদের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে থাকা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবা করাই আমাদের এই পথচলার মূল শক্তি। এই কাজ এখন আমরা এলাকার তরুণ সমাজ বহন করছি।