ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়‌ ইফতার ও দোয়া মাহফিল 

Mahamudul Hasan Babu
March 19, 2026 1:40 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন শরলখোলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বিকাল সাড়ে চারটায় রায়েন্দা কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান‌ মহিউদ্দিন, রায়েন্দা  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ওরফে জিয়া মজিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়  মনিরুজ্জামান মনির সিপাই, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহাগ ও ছাত্রদলের সাবেক আহবায়  মামুন গাজী। সভায় বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয় তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রায়েন্দা কেন্দ্রীয় মসজিদে ইমাম মুফতি মাওলানা মনিরুজ্জামান।