ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Mahamudul Hasan Babu
March 19, 2026 4:36 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে ৫০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ যুব সংঘ’।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান এবং জামায়াত নেতা ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভাপতির মামুনুর রশিদ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, সমাজের বিত্তবানরা এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নিক।
তিনি জানান, সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পাশাপাশি শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়।